ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে জ্বালানি তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৩ মার্চ ২০২৬   আপডেট: ১০:৫৬, ১৩ মার্চ ২০২৬
নাটোরে জ্বালানি তেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

ট্যাংকে মজুত রাখা জ্বালানি তেল।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রায় দুই হাজার লিটার জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মমিনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রায় দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খাঁন।

আরো পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মমিনপুর বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ আসে। এরই প্রেক্ষিতে  অভিযান চালানো হয়। অভিযানে বাজারের মেসার্স জমশেদ ট্রেডার্স নামের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত থাকার প্রমাণ পাওয়া যায়। এ সময় দোকানের মালিক জমশেদ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তেল মজুতের বিষয়টি স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার ও প্রাসঙ্গিক আইনের আওতায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে নিয়মিত নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খাঁন বলেন, “কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়