ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৩ মার্চ ২০২৬  
মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার 

মির্জা আব্বাস (ফাইল ফটো)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বিকেল ৪টার কিছু সময় আগে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ডা. রফিকুল ইসলাম জানান, এর আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত মেডিকেল বোর্ডের ভার্চুয়াল বৈঠক হয়। সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে তার পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়।

তিনি আরো জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন। তারা হলেন—অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলাম। তাদের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা যুক্ত ছিলেন।

এর আগে জুমার নামাজের পর প্রধামন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা/আলী/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়