ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১২:৪৪, ১৫ মার্চ ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

রবিবার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়। 

আরো পড়ুন:

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়ে বলেন, “সিঙ্গাপুরে পৌঁছাতে বিমানটির প্রায় চার ঘণ্টা সময় লাগবে।”

এর আগে রবিবার সকাল ৯টা ১০ মিনিটে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছে। পরে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়া হয়।

মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল।

গত ১২ মার্চ সন্ধ্যায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কের সিটি স্ক্যানে জটিলতা ধরা পড়ে।

পরিস্থিতি পর্যালোচনা করে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এরপর শুক্রবার তার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়।

ঢাকা/আলী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়