ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চতুর্থ বিয়ের স্বপ্ন দেখেন ছেষট্টির লাকি আলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫
চতুর্থ বিয়ের স্বপ্ন দেখেন ছেষট্টির লাকি আলী

লাকি আলী

ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ৬৬ বছরের এ গায়ক জানালেন, চতুর্থবারের মতো বিয়ে করতে চান তিনি।

টাইমস নাউ জানিয়েছে, দিল্লির অনুষ্ঠান চলাকালীন লাকি আলী কেবল তার আইকনিক গানই পরিবেশন করেননি বরং তার পেছনের গল্পগুলোও তুলে ধরেন। সেখানে তার পরবর্তী ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে লাকী আলী বলেন— “পুনরায় বিয়ে করা আমার স্বপ্ন।”

আরো পড়ুন:

দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন লাকি আলী। এরপর থেকে লাকি আলীর বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। তবে কাকে বিয়ে করবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।

১৯৯৬ সালে লাকি আলীর ‘সুনো’ অ্যালবাম প্রকাশের সময়ে অস্ট্রেলিয়ান নাগরিক মেগানের সঙ্গে পরিচয়। একই বছরে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। পরে ভেঙে যায় এই সংসার।

২০০০ সালে অনাহিতা নামে ইরানের এক নারীকে বিয়ে করেন লাকি আলী। এ গায়ককে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন; নাম বদলে রাখেন ইনায়া। এ দম্পতির সারা ও রাইয়ান নামে দুই সন্তান রয়েছে। কিন্তু এ সংসারও টিকেনি।

২০১০ সালে ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হাল্লামকে বিয়ে করেন লাকি আলী। বিয়ের পর ২৫ বছরের কেট নিজের নাম বদলে আয়েশা আলী রাখেন। এ সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সালে আলাদা হয়ে যান তারা।

বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়