ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সারার খোলা কাঁধে চুম্বন: বিতর্কের মুখে নীরবতা ভাঙলেন অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ১২:২২, ২৫ মার্চ ২০২৬
সারার খোলা কাঁধে চুম্বন: বিতর্কের মুখে নীরবতা ভাঙলেন অভিনেতা

সারাকে চুম্বন করে বিতর্কে জড়িয়েছেন রাকেশ (মাঝে)

‘ধুরন্ধর’ সিনেমার ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে সহঅভিনেত্রী সারা অর্জুনের খোলা কাঁধে চুম্বন করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা রাকেশ বেদি। এ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে; যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সমালোচনার মুখে পড়েছেন রাকেশ। অবশেষে বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন এই অভিনেতা।   

রেড এফএমের সঙ্গে কথা বলেছেন রাকেশ বেদি। এ পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, সারার সঙ্গে তার সম্পর্ক সবসময়ই আন্তরিক এবং পিতৃসুলভ। ‘ধুরন্ধর’ সিনেমার শুটিংয়ের সময়ও একইভাবে তার সঙ্গে আচরণ করতেন, যেখানে সারা তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।  

আরো পড়ুন:

৭১ বছর বয়সি রাকেশ বেদি বলেন, “ছোট একটি ঘটনা ঘটেছিল। ‘ধুরন্ধর’ সিনেমায় সারা অর্জুন আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শুটিংয়ের সময়ে সে যখনই আসত, আমি তাকে জড়িয়ে ধরতাম এবং কপালে চুমু দিতাম। নিজের মেয়ের মতোই বলতাম, ‘এসো, চিন্তা করো না, আমরা একসঙ্গে ভালো একটা দৃশ্যের শুটিং করব।” 

ঘটনার বর্ণনা দিয়ে রাকেশ বেদি বলেন, “কিন্তু ট্রেইলার লঞ্চে আমি যখন একইভাবে তাকে শুভেচ্ছা জানালাম, তখন মানুষ নানারকম মন্তব্য করতে শুরু করল। আমি অবাক হয়ে গেলাম! আমি তো তার সঙ্গে সবসময়ই এমন ব্যবহার করেছি।” 

কিছু মানুষ রাকেশ বেদির পক্ষে কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, “ভাগ্য ভালো যে, কিছু মানুষ আমাকে সমর্থনও করেছে। সত্যি বলতে, মানুষের তো কিছু বলা দরকার হয়। কিছু মানুষ তো বলবেই, মানুষের কাজই বলা।”  

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের কথা স্মরণ করে রাকেশ বেদি বলেন, “এই সাফল্য অবশ্যই আনন্দদায়ক, চমকপ্রদ। এমন সাফল্য জীবনে বারবার আসে না, হোক সে অভিনেতা, লেখক বা পরিচালক। অনেকেই জীবনে এমন সাফল্য দেখতেই পান না।” 

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। এ সিনেমার সিক্যুয়েল বক্স অফিসে রোলার কোস্টার চালাচ্ছে। ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি। এ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করেছেন সারা অর্জুন। আর তার বাবার চরিত্রে অভিনয় করেছেন রাকেশ বেদি।  

গত বছরের নভেম্বরে ‘ধুরন্ধর’ সিনেমার প্রচার অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, অফ-শোল্ডার পোশাকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা। সবার সামনে সারার খোলা কাঁধে চুম্বন করেন রাকেশ। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। তারপরই শুরু হয় তীব্র কটাক্ষ। প্রবীণ অভিনেতার আচরণ নিয়ে প্রশ্ন তোলে নেটিজেনদের একাংশ। ‘ধুরন্ধর টু’ সিনেমার সাফল্যের মাঝে পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে। এরপর নতুন করে বিতর্কের মুখে পড়েন রাকেশ।

*ইন্ডিয়া টুডে অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়