ঢাকা     রোববার   ২১ জুন ২০২৬ ||  আষাঢ় ৭ ১৪৩৩ || ৫ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

তারা ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছেন: শিশির মনির

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ০৮:৫১, ২৪ মার্চ ২০২৬
তারা ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছেন: শিশির মনির

সুনামগঞ্জ পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, “বিএনপি একমাস আগে যা বলে দুই মাস পর চোখের সামনে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে বলে। ঐক্যমত কমিশনে সিদ্ধান্ত হয় যে, সরকার পরিবর্তন নয় রাষ্ট্র পরিচালনা মুখ্য বিষয় হবে। জুলাই জাতীয় সনদ লিখিত হলো, বাস্তবায়নের আদেশ হলো। নির্বাচন হয়ে গেল, দুই তৃতীয়াংশ ভোট পেয়ে তারা প্রথম দিনেই এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে গেছেন।”

আরো পড়ুন:

সোমবার (২৩ মার্চ) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলা পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণভোট নিয়ে শিশির মনির বলেন, “দেশের ৬৯ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিল। বিএনপিও হ্যাঁ ভোট চাইল। কিন্তু, তারা ক্ষমতায় গিয়ে ভুলে গেলেন। এমন করা হলো কেন? এসব এখন গবেষণার বিষয়। অনেকে তাদের আচরণ নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক কমেন্ট করেন।”

তিনি বলেন, “জুলাই সনদে ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হবে, ভোটের আনুপাতিক হারে উচ্চ কক্ষ গঠিত হবে, বিচার বিভাগ স্বাধীন থাকবে, স্বাধীন পুলিশ কমিশন হবে, কিন্তু কিছুই হচ্ছে না।”

হাওর বিষয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, “অপরিকল্পিত বাঁধ দিয়ে হাওর রক্ষা করা যাবে না। অল্প বৃষ্টিতে হাওর তলিয়ে যায়। এজন্য নদী, খাল খনন করতে হবে।”

পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ। 

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়