ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিটল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৩১ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ১৩:১৬, ২৫ মার্চ ২০২৬
নিটল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৩১ মার্চ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত নিটল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরিচালনা পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২২ লাখ ১৮ হাজার ২০টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৯৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯.০৭ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়