ঢামেক প্রাঙ্গণে অজ্ঞাত যুবকের লাশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের নূর মসজিদের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই তার মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আজিম জানান, সকালে খবর পেয়ে নতুন ভবনের নূর মসজিদের পাশে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে শাহবাগ থানাকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ঢাকা/বুলবুল/ইভা
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল