রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুই কর্মকর্তা নিয়োগ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে এসব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ্দীনকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে তাঁর চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে সচিব পদমর্যাদায় মো. সরওয়ার আলম রাষ্ট্রপতির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগের মাধ্যমে প্রেস উইংয়ে আরো দুই কর্মকর্তা যুক্ত হলেন।
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের আগের কর্মকর্তাদের সরিয়ে দেয়। পরবর্তীতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রেস সচিব হিসেবে আবারো সরওয়ার আলমকে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা/এএএম/ইভা
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল