ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আজ ব্যাংক খোলা, স্বাভাবিক সময়সূচিতে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৪ মার্চ ২০২৬  
আজ ব্যাংক খোলা, স্বাভাবিক সময়সূচিতে লেনদেন

টানা সাত দিন ঈদের ছুটি শেষে আজ ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলছে।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলবে। এই সময়ে গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারেন। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজের জন্য ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরো পড়ুন:

ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারাদেশে সরকারি ছুটি ছিল। এসময় যদিও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সচল রাখতে ঈদের দিন ব্যতীত গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ সীমিত পরিসরে খোলা ছিল।

ঢাকা/নাজমুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়