ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাফারি পার্কে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৩ মার্চ ২০২৬  
সাফারি পার্কে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

গাজীপুর সাফারি পার্কে ঈদের আনন্দ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোছাম্মৎ জোহরা বেগম নামে এক নারী প্রাণ হারিয়েছেন।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় জেলার কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল সড়কের চুয়ারিয়াখোলা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম এ তথ্য জানান। 

নিহত জোহরা বেগম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া বেলাইদ এলাকার মরহুম সফুর উদ্দিনের কন্যা। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই রিয়াদুল ইসলাম জানান, সকালে তিনি সহ প্রায় ৪০ জন মাধবদীর বাসিন্দা গাজীপুর সাফারি পার্ক ভ্রমণে গিয়েছিলেন। সন্ধ্যায় বাস থেকে নামার পর সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর অটোরিকশার চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।  

তিনি আরো জানান, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রফিক/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়