ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটি শেষে পুঁজিবাজার খুলবে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৪ মার্চ ২০২৬  
ঈদের ছুটি শেষে পুঁজিবাজার খুলবে আজ

টানা সাত দিনের (১৭ থেকে ২৩ মার্চ) ঈদের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) খুলবে দেশের উভয় পুঁজিবাজার। এ দিন থেকে উভয় পুঁজিবাজারে নিয়মিত লেনলেন ও দাফতরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়াতে ১৮ মার্চকে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ডিএসই ও সিএসই জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরেছে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়