ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ২১:২২, ২৩ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের সমঝোতা হয়েছে। সোমবার মেমফিস সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জোরালো আলোচনা করেছে এবং উভয় পক্ষের মধ্যে ‘গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা’ হয়েছে। রবিবারে অনুষ্ঠিত আলোচনা সোমবারও চলবে।

আরো পড়ুন:

তিনি বলেন, “আমাদের খুব, খুব জোরালো আলোচনা হয়েছে। দেখা যাক এর ফলাফল কী হয়। আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে, আমি বলব, প্রায় সব বিষয়েই সমঝোতা হয়েছে। আমরা আজ সম্ভবত ফোনে কথা বলব।”

ট্রাম্প জানান, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই আলোচনা করেছেন।

ইরানে যুক্তরাষ্ট্র কার সঙ্গে কথা বলেছে তা তিনি উল্লেখ করেননি। তবে তাকে ‘এমন একজন ব্যক্তি যাকে আমি সবচেয়ে সম্মানিত এবং নেতা বলে মনে করি’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো খবর পায়নি।

তিনি বলেন, খামেনি জীবিত আছেন কিনা তা তিনি জানেন না এবং তিনি চান না যে খামেনি নিহত হোক।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়