ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার, শঙ্কা কাটিয়ে স্থিতিশীল তানিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৬:২১, ২৪ মার্চ ২০২৬
দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার, শঙ্কা কাটিয়ে স্থিতিশীল তানিয়া

তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ার পর চিকিৎসার অংশ হিসেবে ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানান, অস্ত্রোপচারের পর অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে। 

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রথম দফায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয় তানিয়া বৃষ্টির। তবে পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। 

আরো পড়ুন:

গত ৯ মার্চ চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে তানিয়ার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। টানা চিকিৎসার পর ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মোট ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। 

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তানিয়া বৃষ্টিকে আপাতত মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং নিয়ম মেনে বিশ্রামে থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে। 

অন্যদিকে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় তানিয়া বৃষ্টি লিখেছেন, “অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।” প্রিয় এই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সহকর্মী ও ভক্তরা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়