ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

২৫ মার্চ সারা দেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৭:৩৪, ২৪ মার্চ ২০২৬
২৫ মার্চ সারা দেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’

২৫ মার্চ গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট‘ কর্মসূচি পালন করা হবে। কালরাতের প্রথম প্রহর স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, কেপিআই, জরুরি স্থাপনা ও বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকায় ভয়াবহ গণহত্যা চালায়। রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল।

তথ্য বিবরণীতে আরো বলা হয়েছে, ২৫ মার্চ রাতে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে আলোকসজ্জা করা যাবে না। জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশে কোনো আলোকসজ্জা করা হবে না।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়