রাজধানী থেকে নিখোঁজ সেলিমের সন্ধান চায় পরিবার
মো. সেলিম।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো. সেলিম (৫৫) সোমবার (২৩ মার্চ) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।
এ বিষয়ে মঙ্গলবার (২৪ মার্চ) মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, মো. সেলিম সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আজিজ মহল্লার বাসা থেকে বের হয়ে মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার (কৃষি মার্কেট-সংলগ্ন) থেকে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
মো. সেলিমের কাঁচা-পাকা দাড়ি রয়েছে এবং হারিয়ে যাওয়ার সময় তিনি বাদামি রঙের পাঞ্জাবি পরা ছিলেন। তিনি নিজের বা পরিবারের কোনো সদস্যের নাম ও ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে কাছের থানায় জানাতে অনুরোধ করেছেন তার ছেলে মো. নাঈম।
ঢাকা/এএএম/এসবি