চাঁদপুরে ২৮০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কোস্ট গার্ডের অভিযানে মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
চাঁদপুরের মোহনপুরে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সাব্বির আলম সুজন বলেন, চাঁদপুরের মতলব উত্তর থানাধীন দশানী সংলগ্ন এলাকায় শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি গোডাউন তল্লাশি করে ২ হাজার ৮০০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় চারজন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।
মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের থেকে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল ফেরত দেওয়া হয়।
অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
ঢাকা/জয়/বকুল
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার