ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৫ মার্চ ২০২৬  
সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৬৪ জন সহকারী সচিব। 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরো পড়ুন:

পদোন্নতির ফলে কর্মকর্তারা এখন জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন, যার পরিসর ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৬৭ হাজার ১০ টাকা।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আপাতত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

এই পদোন্নতিকে প্রশাসনে নিয়মিত ক্যারিয়ার অগ্রগতির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার পদোন্নতি প্রশাসনিক কাঠামোয় নতুন গতিশীলতা তৈরি করবে বলেও মনে করছে কর্মকর্তারা।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়