ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লেবাননে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ১২:৩০, ২৫ মার্চ ২০২৬
ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা, লেবাননে নিহত ৯

ইসরায়েলের দিকে ছুটে যাওয়া হিজবুল্লাহর রকেট

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। গত এক ঘণ্টায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ৩০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৫ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানায়, গত এক ঘণ্টায় হিজবুল্লান লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ৩০টি রকেট-ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 

আরো পড়ুন:

এই হামলার ফলে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর সাফদসহ বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তারা জানায়, এই হামলায় উচ্চ গ্যালিলিতে অবস্থিত বিরিয়া ব্যারাককে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়। 

অন্যদিকে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ’র প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার দক্ষিণ লেবাননের সিডন অঞ্চল ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনএনএ জানায়, বুধবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননের সিডন শহরের আদলুন এলাকায় চারজন নিহত হয়েছে। সিডন থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত মিয়েহ মিয়েহ গ্রামে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। হাব্বুশ শহরে আরো অন্তত তিনজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়