ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে যমুনা অয়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ১৫ মার্চ ২০২৬  
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে যমুনা অয়েল

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কাছে এ লভ্যাংশ পাঠানো হয়েছে।

রবিবার (১৫ মার্চ) স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে উল্লিখিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৭ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১০ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসাবে মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি। সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত, সরকারের হাতে ৬০.০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩০.৬০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৯.২০ শতাংশ শেয়ার রয়েছে।
 

ঢাকা/এনটি/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়