ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএসইতে সূচকের উত্থান সিএসইতে পতন, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৫ মার্চ ২০২৬  
ডিএসইতে সূচকের উত্থান সিএসইতে পতন, বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন, ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। একসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

আরো পড়ুন:

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে, বুধবার সকাল থেকেই সূচকে উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনে শেষ হওয়া পর্যন্ত সূচকের উত্থানমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১৬.২৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩.৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪১টি কোম্পানির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।

এদিন ডিএসইতে মোট ৬০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১১০.২১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪.৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯২৯.৭৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৬.২৪ পয়েন্ট কমে ৯০৩.০৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৮.৪৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৭.৫৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৪টি কোম্পানির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত আছে ২১টির।

দিন শেষে সিএসইতে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়