ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২৫ মার্চ ২০২৬   আপডেট: ১৫:২৯, ২৫ মার্চ ২০২৬
‘জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি সরকার’

বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তথ্যমন্ত্রী

বৈশ্বিক চাপ থাকলেও সরকার এখন পর্যন্ত দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে গুজব থেকে সতর্ক থাকতে এবং অযথা কেনাকাটা না করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

সরকারের উন্নয়ন কার্যক্রমের একটি বিস্তৃত চিত্র তুলে ধরলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সামাজিক সুরক্ষা, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ ও চলমান কর্মসূচির অগ্রগতির কথা তুলে ধরেছেন।

তথ্যমন্ত্রী বলেন, “বিদেশি বিনিয়োগ সহজ করতে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে পূর্ব অনুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, “দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৩৭ হাজারের বেশি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে।” 

ধর্মীয় সেবকদের জন্য সম্মানী ভাতা চালুর কথাও জানান মন্ত্রী। বর্তমানে ইমাম, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও যাজকদের একটি অংশ এই সুবিধার আওতায় রয়েছেন। আগামী চার অর্থবছরে এটি আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, “কৃষি খাতে কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পহেলা বৈশাখ থেকে পরীক্ষামূলকভাবে কয়েকটি উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানানো হয়। এরইমধ্যে ৫৪ জেলায় কাজ শুরু হয়েছে, প্রথম ধাপে ১ হাজার ২০০ কিলোমিটার খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।” 

ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর দাবি, এতে শিল্পাঞ্চলে কোনো অস্থিরতা তৈরি হয়নি।

স্বাস্থ্যখাতে ই-হেলথ কার্ড চালু এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা বলা হয়েছে, যার ৮০ শতাংশই নারী। ডেঙ্গু প্রতিরোধেও আগাম প্রস্তুতির কথা জানান তিনি।

নারীদের যাতায়াত সহজ করতে পিঙ্ক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি প্রাথমিক স্তর থেকে ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা এবং প্রতিটি উপজেলায় ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।” 

এছাড়া ক্ষুদ্র কৃষকদের ঋণ মওকুফ, প্রবাসীদের জন্য ঋণ সুবিধা সহজ করা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। প্রেস ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়