ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ক্ষমতা যার হাতেই যাক, প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
‘ক্ষমতা যার হাতেই যাক, প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়’

অনন্ত জলিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে উচ্ছ্বসিত দেশবাসী। কয়েক দিন পরই ভোটগ্রহণ। দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ভোটপ্রদানের জন্য নিজ নিজ এলাকায় ছুটে যাচ্ছেন। 

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ভোট দেওয়ার জন্য তারাও নিজ কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন এই যুগল। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি স্ট্যাটাসে এ তথ্য জানান অনন্ত জলিল। 

আরো পড়ুন:

একসঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে অনন্ত জলিল লেখেন, “আসসালামু আলাইকুম। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৯টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি। আমাদের ভোটকেন্দ্র: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ (দক্ষিণ পাশের ভবন)। প্লট: ১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা।” 

নতুন সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে অনন্ত জলিল লেখেন, “সবাই দোয়া করবেন, যার হাতেই ক্ষমতা যাক না কেন, আমাদের প্রিয় দেশ যেন উন্নয়নের পথে এগিয়ে যায়। আমরা যেন নিরাপদ ও সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে। দেশের সকল মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ চাই।” 

অনন্ত জলিলের ইচ্ছা ও প্রত্যাশার সঙ্গে নেটিজেনরাও সহমত পোষণ করে মন্তব্য করেছেন। রাসেল নামে একজন লেখেন, “সেটা আমরা চাই।” অনেকে আবার তাদের পছন্দের দলের পক্ষে ভোট চেয়ে মন্তব্য করেছেন। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়