ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দেড় কোটি টাকার বেশি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
ফারুকীর সম্পদ কমেছে, তিশার বেড়েছে দেড় কোটি টাকার বেশি

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী

মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী/স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত এই সম্পদ বিবরণী অনুযায়ী, এক বছরের ব্যবধানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কমেছে। অন্যদিকে তার স্ত্রী, জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়েছে দেড় কোটি টাকারও বেশি। 

আরো পড়ুন:

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। তবে পরবর্তী প্রায় আট মাসের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়নি। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন, নুসরাত ইমরোজ তিশার মোট সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন, তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তিশার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা। 

অন্যদিকে, একই সময়ের ব্যবধানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদের পরিমাণ কমেছে। বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন, তার মোট সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। অর্থাৎ এক বছরে ফারুকীর মোট সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা। 

সম্পদ বিবরণীর এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়