ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে মারা গেছেন

প্রবীণা দেশপান্ডে

বলিউডের বরেণ্য অভিনেত্রী প্রবীণা দেশপান্ডে মারা গেছেন। ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর। দ্য ফ্রি প্রেস জার্নাল এ খবর প্রকাশ করেছে।  

এ প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে মাল্টিপল মাইলোমার সঙ্গে লড়াই করার পর গতকাল মারা যান প্রবীণা দেশপান্ডে। ২০১৯ সাল থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল বিকেল ৩টায় মুম্বাইয়ের পূর্ব অন্ধেরির চাকালা পারসিওয়াড়ার একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। 

আরো পড়ুন:

১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন প্রবীণা দেশপান্ডে। হিন্দির পাশাপাশি মারাঠি ভাষার সিনেমায়ও চুটিয়ে অভিনয় করেছেন। বড়পর্দা ছাড়াও টেলিভিশনে তার অভিনয় দর্শকদের হৃদয় জিতে নিয়েছে। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে প্রবীণার অভিনয় আজও ভুলতে পারেননি দর্শকরা। ২০১১ সালে ‘রেডি’ সিনেমায় সালমান খানের সঙ্গেও পর্দা ভাগ করে নিয়েছেন। তার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন (সিনটা)। 

জনপ্রিয় সিরিজ ‘ফ্যামিলি ম্যান থ্রি’-তে কম সময়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছেন প্রবীণা। ‘জালেবি’ সিনেমায় রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে নজর কাড়েন। ‘গব্বর’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়