ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
নায়ক রুবেলের ছবি দিয়ে যা লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল

সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাংবাদিক শফিকুল আলম। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রেস সচিব হিসেবে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়। এরপর সাংবাদিকতা পেশায় ফেরার ঘোষণা দেন তিনি।  

এরই মধ্যে চিত্রনায়ক রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন শফিকুল আলম। পোস্টটি ছিল খানিকটা রসিকতামাখা, যা নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নায়ক রুবেলের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এবার আবার চ্যানেল ঢাকা’র দিনগুলোতে ফিরে গিয়ে আমার প্রিয় রুবেল দ্য কুংফু কিংকে নিয়ে লেখার সময় এসেছে।” 

আরো পড়ুন:

তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। মন্তব্যের ঘরে দেখা যায় হাস্যরসাত্মক ও মজার নানা প্রতিক্রিয়া। অনেকেই পোস্টটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শফিকুল আলমও রসিকতার ভঙ্গিতে বেশ কয়েকটি মন্তব্যের জবাব দিয়েছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি দায়িত্ব পালনকালীন সময়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানান, দায়িত্ব নেওয়ার পর পুরো সময়ের মধ্যে একটি দিনও ছুটি নেননি তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়