ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী পায়েল-লহমার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
অভিনেত্রী পায়েল-লহমার আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডে পুড়ছে লহমা ও পায়েল সরকারের আবাসিক ভবন

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বহুতল আবাসন আরবানার চতুর্থ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে।  

ঘটনার বর্ণনা দিয়ে পায়েল সরকার বলেন, “প্রথমে কেউই টের পাননি। আমাদের রান্নাঘরের বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডাকেন। সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে নিচে নেমে আসি।ততক্ষণে ধোঁয়ায় ঢেকে যায় টাওয়ারের চারপাশ।”

আরো পড়ুন:

অভিনেত্রী পায়েল জানান, স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কথাও প্রথমে কারো মাথায় আসেনি। তাই আগুন লাগার ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

এই টাওয়ারে পায়েল সরকার ছাড়াও অভিনেত্রী লহমা ভট্টাচার্যসহ বিনোদনদুনিয়ার খ্যাতনামা তারকারা বসবাস করেন। 

আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় ভয় পেয়ে যান লহমাও। পায়েল থাকেন সাত তলায়। মা-বাবাকে নিয়ে লহমা থাকেন ৩০ তলায়! এ অভিনেত্রী বলেন, “হঠাৎ দেখি ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছে। সবাই তড়িগড়ি নিচে নামছেন। ৩০ তলা থেকে নিচে নামতেও তো সময় লাগে! এ দিকে করিডরে কিচ্ছু দেখা যাচ্ছিল না। চারদিকে শুধু চাপ চাপ ধোঁয়ার কুণ্ডলী ছিল।” 

কীভাবে আগুন লেগেছে, তার সঠিক কারণ জানেন না পায়েল বা লহমা। তবে শোনা যাচ্ছে, পাঁচ তলার যে ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়েছে, সম্ভবত সেই ফ্ল্যাটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে শর্ট সার্কিট হয়েছিল। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়