ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হানিফ সংকেতের নাটকে হিমি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫০, ১৫ মার্চ ২০২৬
হানিফ সংকেতের নাটকে হিমি

প্রতি ঈদে বর্ণাঢ্য ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বিশেষ একটি নাটক নির্মাণ করে থাকেন নন্দিত সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত। তার নির্মিত এই নাটকে থাকে ভিন্নধর্মী গল্প, মানবিক আবেগ এবং সমাজঘনিষ্ঠ বক্তব্য। বরাবরের মতো এবার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’। 

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে। 

আরো পড়ুন:

নাটকের গল্পে দেখা যাবে—রানা ও নীলা ছোটবেলা থেকে একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময়ই মিষ্টি ঝগড়া আর খুনসুটি লেগে থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর সে আবার দেশে ফিরে আসে এবং বাবা–মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামের বাড়িতে। সেখানেই দেখা হয় শৈশবের সেই খেলার সাথি রানার সঙ্গে। বহুদিন পর দেখা হওয়া দুই বন্ধুকে ঘিরে ঘটতে থাকে অপ্রত্যাশিত নানা ঘটনা। পুরোনো স্মৃতি আর নতুন অনুভূতির টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে গল্প। 

নাটকে রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলা চরিত্রে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে রয়েছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়ন প্রমুখ। 

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়