ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় পরিবেশবিষয়ক গ্রন্থ ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় পরিবেশবিষয়ক গ্রন্থ ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’

জলবায়ু পরিবর্তনের বড় বিপদ ঘনিয়ে এসেছে বিশ্বজুড়েই। ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য। জলবায়ু, পানি ও খাদ্যের আন্তঃসম্পর্ক নিয়ে গবেষণা করতে গিয়ে সেসব ঝুঁকিই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন কৃষিবিদ, গবেষক সৈয়দা বদরুন নেসা।

উত্তরাঞ্চলে মরুকরণ, নদ-নদীর মৃত্যু, ভূগর্ভস্থ পানির বিপজ্জনক অবনমন, উপকূলে লোনাপানি আর হাওরে অবকাঠামোর বিপদ, মাটির স্বাস্থ্যঝুঁকি, বিকল সেচপ্রকল্প, পাহাড়ে অবক্ষয়, ঢাকার তলদেশ খালি হওয়া নিয়ে লিখেছেন গবেষণাভিত্তিক ‘জলবায়ুর অভিঘাত ঝুঁকিতে বাংলাদেশ’ বইটি।

আরো পড়ুন:

সৈয়দা বদরুন নেসা বলেন, দেশের বিভিন্ন এলাকা ছাড়াও উত্তরের পনিসংকটাপন্ন বরেন্দ্রভূমিতে সরেজমিন গবেষণা করতে গিয়েই বইটি লেখার তাগিদ অনুভব করি। বইটিতে জলবায়ু প্রভাবিত বিষয়ই আলোচনায় এনেছি, যা ইতোমধ্যে ঝুঁকি তৈরি করেছে। জরুরি বিষয়গুলো নিয়ে নানা উদ্যোগ ও পরামর্শের কথাও বলেছি।

এবারের অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। বইটির দাম ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বলাকা প্রকাশনের ৩০৫ নম্বর স্টলে।

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়