ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বই পড়ুন, সঙ্গে গান শুনুন

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২ মার্চ ২০২৪   আপডেট: ১১:২৭, ২ মার্চ ২০২৪
বই পড়ুন, সঙ্গে গান শুনুন

বইমেলায় এসেছে রফিক মুয়াজ্জিনের কাব্যগ্রন্থ ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’-এর দ্বিতীয় মুদ্রণ। এতে আছে বিশেষ চমক-বইটি পড়ার পাশাপাশি শোনা যাবে গান।

‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’ বইয়ে থাকা কিছু গীতিকবিতায় যুক্ত করা হয়েছে কিউআর কোড। এসব কিউআর কোড স্ক্যান করলে শোনা যাবে সংশ্লিষ্ট গান।

আরো পড়ুন:

‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’ প্রকাশ করেছে ’দশমিক’। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় লিটল ম্যাগ চত্বরে ‘দশমিক’-এর ৭ নম্বর স্টলে।

৪২টি কবিতায় সাজানো ‘বুকের মধ্যে বালিকা বিদ্যালয়’-এর মুদ্রিত মূল্য ২০০ টাকা। বইমেলায় পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ ছাড়ে মাত্র ১৫০ টাকায়। এছাড়া, দশমিকের ফেসবুক পেজে অর্ডার করলে কুরিয়ারযোগে পাওয়া যাবে বইটি। 

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়