ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবি’র প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ ঘোষণা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২৬ জুলাই ২০২৪   আপডেট: ২০:৫২, ২৬ জুলাই ২০২৪
শাবিপ্রবি’র প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ ঘোষণা

কোটা সংস্কার আন্দোলনের সময় মারা যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেনের নাম অনুসারে শাবিপ্রবি’র মূল ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর আগে, জুমার নামাজের পর ৯ দফা দাবিতে গণসংযোগ করেন তারা।

আরো পড়ুন:

রুদ্র সেন গত ১৮ জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের ধাওয়ার পর আখালিয়া এলাকার একটি খাল পার হতে গিয়ে পানিতে ডুবে মারা যান। তিনি শাবিপ্রবি’র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দিনাজপুরের পাহাড়পুর এলাকার সুবীর সেনের ছেলে রুদ্র সেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সাংবাদিকদের বলেন, ‘শহিদ রুদ্র সেনের স্মরণে শাবিপ্রবি’র প্রধান ফটকের নাম ‘শহিদ রুদ্র তোরণ’ ঘোষণা করছি। কাগজের এই লেখা যদি ছিড়ে ফেলা হয়, আমরা আবারও রক্ত দিয়ে লিখে রেখে আসবো। রুদ্র মরে গিয়েও আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল।’ 

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়