ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১২ জন।
সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ২৯ হাজার ৪৪ জন।
নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৪১২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন এবং রাজশাহী বিভাগে ৩০ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে এক হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৮ হাজার ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে মারা গেছে ১১৮ জন। জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন এবং আগস্টে এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছেন।
ঢাকা/এসবি
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন