ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাপুরে ১৭০ বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ১৭০ বাংলাদেশি শ্রমিক করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭০ জন বাংলাদেশি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় করোনায় বাংলাদেশিদের আক্রান্তের এটিই সর্বোচ্চ সংখ্যা।

মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশিদের সবাই বৈধ শ্রমিক। এদের একটি বড় অংশ শ্রমিকদের জন্য নির্ধারিত আবাসিক ভবন এস১১ ডরমেটরিতে থাকতেন। আক্রান্ত শ্রমিকদের মধ্যে ১৩০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের হাসপাতালে পাঠানো এখনও প্রক্রিয়াধীন আছে।

এর আগে গত সপ্তাহে এস১১ ডরমেটিরসহ শ্রমিকদের দুটি আবাসিক ভবনের বাসিন্দাদের কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দিয়েছিল সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই দুটি ডরমেটরিতে প্রায় ২০ হাজার শ্রমিক থাকে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়