ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৌদিতে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১৭:১৮, ৭ মার্চ ২০২৫
সৌদিতে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য শান্তি চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কির হোয়াইট হাউসে বাদানুবাদের কয়েকদিন পর চলতি সপ্তাহে ওয়াশিংটন কিয়েভের সাথে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিত করে। এরপরেই ওয়াশিংটন ও কিয়েভের কর্মকর্তাদের সম্ভাব্য এই বৈঠকের খবর এলো।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন যে, তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের উইটকফ বলেন , “আমরা এখন রিয়াদ অথবা সম্ভাব্যভাবে জেদ্দায় ইউক্রেনীয়দের সাথে একটি বৈঠকের সমন্বয়ের জন্য আলোচনা করছি। তাই শহরটি এখনও অনিশ্চিত, তবে এটি সৌদি আরবেই হবে।”

বৈঠকের আলোচ্য সূচি প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি ধারণাটি হল একটি শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা।”

একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি সোমবার একদল কর্মকর্তার সাথে সৌদি আরব সফর করবেন এবং মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা করার পরিকল্পনা করছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে জেলেনস্কি বলেন, “যুবরাজের সঙ্গে দেখা করার জন্য আমার সৌদি আরব সফরের কথা রয়েছে। এরপর, আমার দল আমেরিকান অংশীদারদের সাথে কাজ করার জন্য সৌদি আরবে থাকবে। ইউক্রেন শান্তিতে সবচেয়ে বেশি আগ্রহী।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়