ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে জেনেভায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার এ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছে, আলোচনা এখন চলছে, উভয় পক্ষই মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সাথে তাদের মতামত ভাগ করে নিচ্ছে।

আরো পড়ুন:

বাঘাই জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু পারমাণবিক-সম্পর্কিত বিষয়। ইরান এবং আইএইএর মধ্যে আলোচনা গতকাল হয়েছিল এবং আজ মার্কিন প্রতিনিধিদল এবং আইএইএর মহাপরিচালকের মধ্যেও একই রকম আলোচনা হচ্ছে।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘে একটি আন্তর্জাতিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ইরানের অবস্থান উপস্থাপন করবেন।

চলতি মাসের শুরুতে ওমানে প্রথম দফায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে পরমাণু আলোচনা হয়েছিল। ওই সময় আলোচনা ভাল হয়েছে এবং এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তবে দ্বিতীয় দফার আলোচনা এমন সময় শুরু হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে আরো একটি যুদ্ধবিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সতর্ক করেছেন যে, ইরানের ওপর যেকোনো হামলার পরিণতি হবে একটি আঞ্চলিক যুদ্ধ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়