ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬  
এবার গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আবারো গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল পাঠানোর জন্য তিনি লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে কাজ করছেন। শনিবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

গত বছর হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রবেশর পর থেকে ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বলে আসছেন। তার এই ধরনের কথাবার্তা ইউরোপীয় মিত্রদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। ন্যাটো প্রতিরক্ষা জোটের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর পরিস্থিতি সমাধানের জন্য গত মাসের শেষের দিকে গ্রিনল্যান্ড, ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করেছে। ডেনিশ রাজা ফ্রেডেরিক গত সপ্তাহে এক বছরের মধ্যে দ্বিতীয়বার গ্রিনল্যান্ড সফর করেছিলেন। দ্বীপটি কেনার জন্য ট্রাম্পের চাপের মুখে এই অঞ্চলের সাথে ঐক্য প্রদর্শনের একটি প্রচেষ্টা এটি।

আরো পড়ুন:

শনিবার ট্রাম্প লিখেছেন, “লুইসিয়ানার অসাধারণ গভর্নর জেফ ল্যান্ড্রির সাথে কাজ করছি, আমরা গ্রিনল্যান্ডে একটি দুর্দান্ত ভাসমান হাসপাতাল পাঠাতে যাচ্ছি যারা অসুস্থ তাদের যত্ন নেওয়ার জন্য। এটি আসার পথে!!!”

হোয়াইট হাউস বা ল্যান্ড্রির অফিস কেউই পোস্টটি সম্পর্কে প্রশ্নের জবাব দেয়নি। জাহাজটির জন্য ডেনমার্ক বা গ্রিনল্যান্ড অনুরোধ করেছিল কিনা এবং কোনো অসুস্থ ব্যক্তিদের সাহায্যের প্রয়োজন ছিল কিনা সে ব্যাপারে কোনো মন্তব্যের জবাব দেয়নি হোয়াই হাউস।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়