ইরানে আরেক দফা বিমান হামলা ইসরায়েলের
ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে অবস্থিত বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে আরেক দফা শক্তিশালী বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। খবর আল-জাজিরার।
রবিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনী তাদের সর্বশেষ এই অভিযানের তথ্য জানায়।
ইসরায়েলি বিমান বাহিনীর ভাষ্যমতে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল পশ্চিম ও মধ্য ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
তারা আরো জানায়, মধ্য ইরানে চালানো এসব হামলায় ইসরায়েলের দিকে তাক করে রাখা ‘কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ’ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই অভিযান ইরানের আক্রমণাত্মক শক্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ঢাকা/ফিরোজ