ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ টিকভায় একটি খণ্ডিত ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মঙ্গলবার ইসরায়েলের চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের টুকরো মধ্যাঞ্চলীয় ইসরায়েলে আঘাত হেনেছে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকরা এখন বোমা আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে যেতে পারবেন, তবে তাদের এখনো কাছাকাছি এলাকায় থাকতে হবে।
ঢাকা/শাহেদ