ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশীয় শেয়ারবাজারে ধস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১০:৫০, ৪ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে এশীয় শেয়ারবাজারে ধস

টোকিওতে নিক্কেই ২২৫ সূচক কমে ৫৪ হাজার ৩৪৬ দশমিক ৭৩ পয়েন্টে নেমে এসেছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেলের দাম বাড়ায় বুধবার (৪ মার্চ) এশীয় শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক ১১ শতাংশ পর্যন্ত নিচে নেমে গেছে, অন্যদিকে তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে।

ইরানের সাথে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বের বেশিরভাগ বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এপির। 

আরো পড়ুন:

টোকিওতে নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ৪ শতাংশ কমে ৫৪ হাজার ৩৪৬ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

দক্ষিণ কোরিয়ার মতো জাপানও মধ্যপ্রাচ্য থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর প্রবলভাবে নির্ভরশীল, যা বর্তমানে পারস্য উপসাগরে আটকে আছে।

যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুড-এর দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৬১ ডলার হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতিকে কতটা ভয়াবহ করে তুলতে পারে, তা নিয়ে বিনিয়োগকারীরা আতঙ্কিত। তারা আশঙ্কা করছেন, তেলের দামের এই ঊর্ধ্বগতি বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিতে পারে এবং করপোরেট মুনাফা কমিয়ে দিতে পারে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়