ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে সতর্ক থাকতে বললেন ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ১০ মার্চ ২০২৬   আপডেট: ২২:১০, ১০ মার্চ ২০২৬
ট্রাম্পকে সতর্ক থাকতে বললেন ইরানি কর্মকর্তা

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্মূল করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার এক্স-এ এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

লারিজানি বলেছেন, ইরান ট্রাম্পের ‘অর্থহীন হুমকিতে’ ভীত নয়।

আরো পড়ুন:

ট্রাম্পের উদ্দেশে তিনি বলেছেন, “আপনার চেয়ে বড় ক্ষমতাধররা ইরানি জাতিকে নির্মূল করতে পারনি। সাবধান থাকুন, যাতে আপনি নিশ্চিহ্ন হয়ে না যান।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে সতর্ক করে দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করা হলে ইরান ‘বিশ গুণ বেশি’ আঘাত পাবে। 
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়