ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

একদিনে মার্কিন বাহিনীর ওপর ৩১ হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১১ মার্চ ২০২৬   আপডেট: ১০:২৬, ১১ মার্চ ২০২৬
একদিনে মার্কিন বাহিনীর ওপর ৩১ হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর

ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক

ইরাকের সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক’ দাবি করেছে, তারা গত এক দিনে ইরাক ও এই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বাহিনীর ওপর ৩১টি হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

ইরানপন্থি এই মিলিশিয়া গোষ্ঠীটি জানায়, গত ১২ দিনে তারা সর্বমোট ২৯১টি হামলা চালিয়েছে, যার ফলে মার্কিন সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন:

ইসলামিক রেজিস্ট্যান্সের দাবি, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা এই হামলাগুলো চালিয়েছে। 

ইরাক সরকার এই ঘটনায় কঠোর সতর্কতা জারি করেছে। তারা স্পষ্টভাবে বলেছে, “সংঘাতের সঙ্গে জড়িত কোনো পক্ষের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করা যাবে না।”  তারা সতর্ক করে বলেছে, “এই ধরনের কর্মকাণ্ড ইরাককে আরও বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।” 

ইরাক সরকার সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের এবং যুদ্ধের বিস্তার রোধ করার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, কুয়েতে ইরানি হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং সৌদি আরবে ইরানি হামলায় আহত হওয়ার পর আরও একজন সেনা মারা গেছেন। পেন্টাগন আরো জানিয়েছে, গত ১০ দিনে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়