মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানি ২ হাজার ছাড়াল
ইরানের ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। বিভিন্ন দেশের তথ্যানুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা দেশগুলোতে লাশের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলছে-
ইরান: অন্তত ১ হাজার ২৫৫ জন নিহত এবং ১২ হাজারেও বেশি মানুষ আহত।
ইসরায়েল: ১৪ জন নিহত।
লেবানন: ৬৩৪ জন নিহত এবং দেড় হাজারেও বেশি মানুষ আহত।
যুক্তরাষ্ট্র: ৭ জন মার্কিন সেনাসদস্য নিহত।
কুয়েত: ৬ জন নিহত। যার মধ্যে ২ জন সৈন্য, ২ জন সীমান্ত রক্ষী এবং ২ জন বেসামরিক নাগরিক (এর মধ্যে ১১ বছর বয়সী এক মেয়ে শিশুও রয়েছে)।
সংযুক্ত আরব আমিরাত: ৬ জন নিহত। এর মধ্যে ৪ জন বেসামরিক নাগরিক এবং ২ জন সামরিক কর্মকর্তা।
সৌদি আরব: ২ জন বেসামরিক নাগরিক নিহত।
বাহরাইন: ২ জন নিহত।
ওমান: সমুদ্রে ১ জন নাবিক নিহত।
কাতার: ১৬ জন আহত।
ইরাক: ২৬ জন নিহত। যার মধ্যে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর ২১ জন যোদ্ধা, অন্তত ৩ জন ইরানি কুর্দি যোদ্ধা, এরবিল বিমানবন্দরের ১ জন রক্ষী এবং বাগদাদের কাছে ১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
ঢাকা/ফিরোজ