ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২১ মার্চ ২০২৬  
ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা

ইরানের নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার সকালে এই হামল চালানো হয় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, “এই কমপ্লেক্সে কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক হওয়ার খবর পাওয়া যায়নি এবং এই কেন্দ্রের আশেপাশের এলাকার বাসিন্দাদের জন্য কোনো বিপদ নেই।”

আরো পড়ুন:

যুদ্ধের প্রথম সপ্তাহেও এই পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রটি আক্রান্ত হয়েছিল এবং তৎকালীন স্যাটেলাইট চিত্র অনুযায়ী বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পারমাণবিক কেন্দ্রটি ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলা এবং পরে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপরাধমূলক হামলা’র অংশ হিসেবে নাতাঞ্জের শহীদ আহমাদি রোশান সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

সংস্থাটি আরো জানায়, শনিবারের এই হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিসহ আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়