ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিফাত হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৮, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিফাত হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার

মো. সাগর

জ্যেষ্ঠ প্রতিবেদক : বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে হত্যার ঘটনায় মো. সাগর নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য সাগর কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিয়ে ইতোমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। রোববার তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল বরগুনা পুলিশ লাইনে। সেই পরীক্ষা দেয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশে আবেদনকারী যদি ফৌজদারী মামলার আসামি হয় তাহলে তার নিয়োগ এমনিই বাতিল হয়ে যায়। তার পুলিশে চাকরির করার সুযোগ নেই। সাগরের ক্ষেত্রেও এমনটি হবে।

সাগরের পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার রোল নম্বর ১০৮। তাকে রিমান্ডে নিয়ে জিঙ্গাসাবাদ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২২) প্রকাশ্যে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/মাকসুদ/ইভা    

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়