ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড্ডায় র‌্যাবের অভিযান, গোল্ডেন মনির আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ১১:১১, ২১ নভেম্বর ২০২০
বাড্ডায় র‌্যাবের অভিযান, গোল্ডেন মনির আটক

এই বাড়িতে অভিযান চালায় র‌্যাব

রাজধানীর মেরুল বাড্ডায় গাড়ি ও স্বর্ণের ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। সেখান থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে গোল্ডেন মনিরকে।

আরো পড়ুন:

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান শুরু হয়।

র‌্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঢাকা/সাইফুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়