ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪০, ১৯ জানুয়ারি ২০২৫
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ

মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক কমলেশ মণ্ডল আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

দুদকের আবেদনে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অসৎ উদ্দেশ্য অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। তা ভোগদখলে রেখে অপরাধমূলক অসদাচরণ ও ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা লেনদেন করে। মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে উহার স্থানান্তর করে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে।

এমতাবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আসামির আয়কর নথি জব্দের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়