ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে ছিনতাইকারি-ডাকাতসহ গ্রেপ্তার ১০

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৫১, ২ মার্চ ২০২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারি-ডাকাতসহ গ্রেপ্তার ১০

মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অপারেশন ‘ডেভিল হান্টের’ অংশ হিসেবে অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া শাখা থেকে এতথ্য জানানো হয়। 

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- বশির (৪৭), কাশেম (২৩), সানুজ (২২), আলমগীর (৩৪), রহমত আলী (২৫), মনির (২০), এমরান (৩৪), শুভ (২২), রাকিব (২০) ও বাদল (৩২)।

ডিএমপি জানায়, গতকাল শনিবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

ঢাকা/মাকসুদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়