ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সম্পদের পাহাড়: বিমানের পরিচালক মোমিনুলের দুর্নীতির খোঁজে দুদক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সম্পদের পাহাড়: বিমানের পরিচালক মোমিনুলের দুর্নীতির খোঁজে দুদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির টাকায় দেশ-বিদেশে আলিশান বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ারের ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে।

ঢাকা-কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকার সাতটি এয়ার কন্ডিশন্ড সুপিরিয়র কোচ রয়েছে বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফলে এসব তথ্য যাচাই বাছাই শেষে বিমানের এই ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন:

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ‘‘ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি আমলে নিয়ে বিমানের পরিচালক মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

দুদক জানায়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলাম ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে বিমানের ইঞ্জিনিয়ারদের টিএ/ ডিএ বাবদ ১৬ হাজার ১৮৫.৬০ মার্কিন ডলার অবৈধভাবে প্রদানের অভিযোগ আছে।

এর আগে মোমিনুল ইসলাম বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট (২০০৬ ও ২০২২ সালে) গায়েব করে দেন। তার বিরুদ্ধে আরো প্রাতিষ্ঠানিক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলেও জানিয়েছে দুদক।

ঢাকা/নঈমুদ্দীন/বকুল/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়