ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পহেলা বৈশাখে পাতে পড়ুক করলা দিয়ে মুগ ডাল

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ১৪ এপ্রিল ২০২৬   আপডেট: ০৮:৩২, ১৪ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখে পাতে পড়ুক করলা দিয়ে মুগ ডাল

বৈশাখের প্রথম দিনের সকাল মানেই বাঙালির কাছে নতুন শুরুর আহ্বান।এই বিশেষ সাধারণত পান্তা-ইলিশ, ভর্তা খাওয়ার চল রয়েছে। এসব খাবারের পাশাপাশি করলা দিয়ে মুগ ডালের মতো একটি সহজ, হালকা আর পুষ্টিকর পদ রাখতে পারেন। যাতে গরমের দিনে সহজে স্বস্তি  পাওয়া যায়।

উপকরণ
করলা: ৩–৪টি (পাতলা চাকা করে কাটা) 
মুগ ডাল: ১ কাপ 
লবণ: স্বাদমতো 
হলুদ গুঁড়া: পরিমাণমতো 
আদা বাটা: পরিমাণমতো 
শুকনো মরিচ: ২–৩টি 
পাঁচফোড়ন: আধা চা চামচ 
তেল বা ঘি: প্রয়োজনমতো 

আরো পড়ুন:

প্রথম ধাপ
করলার টুকরোগুলোতে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে হালকা করে ভেজে আলাদা করে রাখুন।

দ্বিতীয় ধাপ
মুগ ডাল শুকনো কড়াইয়ে হালকা লালচে করে ভেজে নিন।তারপর ডাল, লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে রাখুন।

তৃতীয় ধাপ
এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করে শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন।

চতুর্থ ধাপ
ফোড়নে আদা বাটা ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার সেদ্ধ ডাল ঢেলে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।তারপর ভাজা করলার টুকরো ও স্বাদমতো লবণ দিন। ডাল ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নিন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়