ঢাকা     রোববার   ৩১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩ || ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘শয়তানি’ কার্যকলাপের কারণে ক্যাফে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ৩১ মে ২০২৬  
‘শয়তানি’ কার্যকলাপের কারণে ক্যাফে বন্ধ

‘শয়তানি’ কার্যকলাপ প্রচারের অভিযোগে ইরানি কর্তৃপক্ষ মধ্য তেহরানের একটি ক্যাফে বন্ধ করে দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার (৩১ মে) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের বিখ্যাত ভালিয়াশর সড়কে অবস্থিত ক্যাফেটিতে পাশ্চাত্য ধাঁচের সঙ্গীতের আয়োজন করা হতো, যা ‘অস্বাভাবিক আচরণের জন্য একটি পরিবেশ তৈরি করত।’

আরো পড়ুন:

মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, পুলিশ ক্যাফের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ‘শয়তানি কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে।

তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত একটি ১৪ সেকেন্ডের শব্দহীন ভিডিওতে দেখা যায়, ক্যাফেটি লোকে লোকারণ্য এবং সেখানে শিল্পীরা গিটার বাজাচ্ছেন। ওই সময় কিছু গ্রাহক সঙ্গীতের তালে তালে মাথা নাড়াচ্ছেন।

ইরানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই ‘শয়তানবাদ’ প্রচারের অভিযোগে অভিযুক্ত সমাবেশ বা নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার চালিয়ে আসছে। অতীতে কিছু রক ও হেভি মেটাল কনসার্টকে শয়তানবাদী অনুষ্ঠান হিসেবে আখ্যায়িত করেছিল কর্তৃপক্ষ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়